
জাতীয়
৪ অক্টোবর থেকে ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
- কালের ধারা প্রতিবেদকঃবাংলাদেশের প্রতিটি নদীতে ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ আহরন,পরিবহন,মজুদ,বাজারজাত করন,ক্রয়,বিক্রয় ও বিনময় সম্পুর্ন নিষিদ্ধ। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা জানান সরকারের পক্ষ থেকে জেলে কার্ড ধারীর জন্য ৩০ কেজি করে চাল ও নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে। এই মৌসুমে ইলিশ মাছের প্রজননের সময় তাই, এই আইন অমান্য করলে অনাধিক ২ বছর জেল অথবা অনাধিক ৫ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী ও উপজেলা নির্বাহী অফিসারকে কঠিন নির্দেশনা প্রদান করেন।




