
গৌরনদীতে দিনভর ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন
- কালেরধারা অনলাইন ডেস্কঃ গৌরনদী ও আশেপাশের উপজেলার গরিব ও অসহায় রোগীদের সেবাদানের লক্ষ্যে দিনভর ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়েছে।
ঢাকা ও বরিশালের স্বনামধন্য পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনভর ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করবেন। এ ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী মেডিনোভা কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বার কর্তৃপক্ষ।
আগামী ১০ অক্টোবর (শুক্রবার) আশোকাঠী বাসষ্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের টাওয়ার সড়কে মেডিনোভা কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডাক্তার চেম্বারের উদ্বোধণী অনুষ্টান উপলক্ষে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ওষুধ বিতরণ এবং ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন-ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাবেক এইচএমও, বর্তমান বিক্রমপুর ভূঁইয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. বিশ্ব দাশ চৌধুরী।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা. অনিমেষ জয়ধর। মা ও শিশু, মেডিসিন এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রিপন ধর। মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. সামিউল আজীম রাহীম। গাইনী রোগ বিশেষজ্ঞ ডা.নীতি হাসান রাত্রি।




