
ইতালিতে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী বরিশাল বিভাগীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর সোমবার সন্ধ্যায় ইতালির রোম শহরের লারগো প্যানেস্টিনায় অবস্থিত কর্ণফুলি রেস্টুরেন্টের আন্ডারগ্রাউন্ড হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ শাহিন কবির সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর ও শরিফুল ইসলাম মাঝির সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মিনজু সরদার, উপদেষ্টা পরিষদ সদস্য হাসান ইমাম লিখন, নাসির খান, শামীম খান, আরিফ বেপারী, জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও বরিশাল জেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ জামাল সরদার, বরিশাল জেলা সমিতির সভাপতি মেহেদী হাসান সোহেল ভূঁইয়া। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ সোহেল খান।
এছাড়া আরও বক্তব্য রাখেন মোঃ শফিক শিকদার, সোহাগ খান, যুগ্ম সম্পাদক মোঃ মাইনুদ্দিন আকন, প্রচার সম্পাদক সুমন সরদার ও লিখন মল্লিক ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রহিম মোস্তাক, আব্দুস সালাম মল্লিক, মিজান শরীফ, আজম মৃধা, মোস্তাফা কামাল,হাওলাদার আরিফ, জহির হাওলাদার,সজিব মোল্লা প্রমুখ।
সভায় জানানো হয়, শীঘ্রই বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।




