
বরিশাল বিভাগ
শোক সংবাদ: ইচাহাক সরদার মাস্টার আর নেই
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এ.এন. মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মাহিলাড়া ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি সরদার মোঃ ইচাহাক মাস্টার আর নেই। (শুক্রবার রাত) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মাহিলাড়া হাইস্কুল সংলগ্ন নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল রফিকুল ইসলাম এবং পল্লী সমবায় ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন নিন্টুর পিতা। আগামীকাল নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।




