
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালের ধারা নিউজ ডেস্কঃ
বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে এসডিডিবি কারিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে সোমবার (৭ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে কারিতাসের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে কারিতাস হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, প্রবীণ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সুধীর কুমার দাস ও সাহেব আলী, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি শরিফুল ইসলাম, কারিতাস কর্মকর্তা সুনীল চন্দ্র মল্লিক ও মিস্টার পল রায় প্রমুখ।
বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার ও প্রজন্মের পথপ্রদর্শক। তাঁদের সম্মান ও অধিকার নিশ্চিত করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আলোচনা শেষে প্রবীণদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবীণ ও তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।




