
সাংবাদিক ফোরামের সাথে স্বপনের মতবিনিময়
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী উপজেলার মুলধারার পেশাদার সাংবাদিকদের সংগঠন গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে একান্ত মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
১৭ ই অক্টোবর রোজ শুক্রবার সন্ধায় উপজেলার শরীকলঅস্থ তার নিজ বাসভবন কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি দেশের সমসাময়িক,জনকল্যাণ ও দেশের অগ্রগতিতে সাংবাদিকদের গুরুত্ব ও তাৎপর্য বিষয় নিয়ে আলোচনা করেন।
সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, আহবায়ক সরদার মনিরুজ্জামান, যুগ্ন- আহবায়ক কাজী বায়েজিদ রনি, যুগ্ন-আহবায়ক লোকমান হোসেন রাজু,সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ন-সদস্য সচিব ইয়াদুল ইসলাম, নারগিস সুলতানা, মাসুদ সরদার, জসিমউদদীন, সাকিবুল্লাহ বেলালি, সিফাত হোসেন সহ অনান্যরা।
পরিশেষে এম জহির উদ্দিন স্বপন বলেন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যেকোনো প্রতিকুল পরিবেশে তিনি ও তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আস্বস্ত করেন।




