
মাদারীপুরে অস্ত্রসহ যুবক আটক
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী এলাকায় অভিযান চালিয়ে ম্যাগাজিন ভর্তি বিদেশি ৭.৬২ পিস্তল ও তাজা ৬ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম মেহেদী হাসান উজ্জ্বল (৩৮)।
বুধবার (২২ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান চালায়। অভিযানে উত্তর দুধখালী এলাকার একটি বাড়ি থেকে উজ্জ্বলকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।
পুলিশ জানায়, উজ্জ্বল দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদারীপুর সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করেছেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।




