
শিক্ষার্থীদের ১১ দফা দাবি নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ
শিক
বরিশাল প্রতিনিধি :
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষার পরিবেশ উন্নয়ন ও অবকাঠামোগত সংস্কারের দাবিতে সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আলেকান্দা সড়কে গিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা “শিক্ষাবান্ধব ক্যাম্পাস চাই”, “ভবন সংস্কার করো”, “শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও”—এমন নানা স্লোগান দিতে দিতে মিছিল করেন। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজের অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছে, পাশাপাশি শিক্ষক সংকট, ল্যাবের অচলাবস্থা এবং ক্যান্টিন না থাকা শিক্ষাজীবনে ভোগান্তি সৃষ্টি করেছে।
শিক্ষার্থীরা তাদের ১১ দফা দাবি তুলে ধরেন—
১. শিক্ষক সংকট দ্রুত দূর করা।
২. বিদ্যমান আইসিটি ল্যাব সংস্কার ও আধুনিকীকরণ।
৩. কলেজ মাঠ সংস্কার ও শিক্ষার্থী-বান্ধবভাবে ব্যবহারযোগ্য করা।
৪. শ্রেণিকক্ষ সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ।
৫. মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা।
৬. অপ্রয়োজনীয় ভবন ভেঙে ফুলের বাগানসহ পরিবেশবান্ধব প্রকল্প তৈরি।
৭. পর্যাপ্ত মাল্টিমিডিয়া ক্লাসের সুযোগ সৃষ্টি।
৮. বিজ্ঞানাগার সংস্কার ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা।
৯. সহপাঠ কার্যক্রম জোরদারে কার্যকর উদ্যোগ গ্রহণ।
১০. ক্যাম্পাসে ক্যান্টিন চালু করা।
১১. ছাত্রাবাস নির্মাণ।
শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যাগুলো নিয়ে ভুগছি। বারবার প্রশাসনকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।”
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে বিষয়গুলো জানাব এবং সমাধানের চেষ্টা করব।




