গৌরনদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বরিশাল, কালের ধারা নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গৌরনদী উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গৌরনদীর জনপ্রিয় চড়ুইভাতি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক এম এ গফুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মোঃ মাহাতাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের দপ্তর সম্পাদক সোহাগ গাজী, জেলা সদস্য মাসুম হাওলাদার, মানিক মৃধা ও কাজী মুরাদ হোসেন।
সভায় বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার পর থেকে এদেশের গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তরুণদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।”
আগামী ২৭শে অক্টোবর বরিশাল জেলা পর্যায়ে এবং পরবর্তীতে উপজেলা পর্যায়ে কেন্দ্র ঘোষিত যে অনুষ্ঠান ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে জেলা ও উপজেলার নেতারা প্রস্তুতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মোঃ মাসুম হাওলাদার, মানিক মৃধা, কাজী মুরাদ,
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সরোয়ার মোল্লা, পৌর শ্রমিক দলের আহ্বায়ক নুরে আলম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,
নলচিড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জসীম উদ্দিন হাওলাদার, মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন সিকদার, যুবদলের নেতা আসিফ ইকবাল (গৌরনদী), এইচ,এম,মনির হোসেন (খান্জাপুর), কামাল হোসেন (সরিকল), খালিদ হাসান কিরন (চাঁদশী), সিরাজুল হক ও শাহাদাত ফকির (বাটাজোড়) প্রমুখ
প্রস্তুতি সভায় গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নানা দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




