জাতীয়

নেছারাবাদে চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাশ্রমে বেঞ্চ পুনঃনির্মাণ

কালের ধারা নিউজঃ

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নে অবস্থিত চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী ও স্থানীয় যুবকদের উদ্যোগে বসার বেঞ্চ পুনঃনির্মাণের কাজ চলছে।

জানা যায়, বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে একটি কাঠের বেঞ্চ ছিল, যা সময়ের ব্যবধানে নষ্ট হয়ে যায়। পথচারী ও শিক্ষার্থীদের বিশ্রামের জন্য বেঞ্চটির প্রয়োজনীয়তা অনুভব করে এলাকাবাসী ও তরুণরা স্বেচ্ছাশ্রমে নতুন করে বেঞ্চটি নির্মাণে এগিয়ে আসেন।

স্থানীয় যুবকরা জানান, বিদ্যালয় প্রাঙ্গণ এলাকাটি শুধু শিক্ষার্থীদের নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও কেন্দ্রবিন্দু। তাই এলাকাকে আরও সুন্দর ও পরিপাটি রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকাবাসীর এই উদ্যোগে সাড়া দিয়ে অনেকেই স্বেচ্ছায় অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করছেন। তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্ম সমাজ উন্নয়নে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করবে।

এলাকাবাসীর মতে, এ স্বেচ্ছাসেবী প্রচেষ্টা শুধু বিদ্যালয় নয়, বরং পুরো এলাকাকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করে তুলবে।

Back to top button