
গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে ছাত্রদল সম্পর্কে কটূক্তি এবং সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে গৌরনদী উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে পৌর শহরের গয়নাঘাটা ব্রিজ এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ছাত্রদল দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনের অগ্রভাগে রয়েছে। অথচ সরকারের প্রভাবিত কিছু মহল ছাত্রদল সম্পর্কে কটূক্তি করে এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করছে। তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্রদলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার বন্ধ দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম ও সাধারণত সম্পাদক মুন্না খান,আব্দুর রহিম – এক নং যুগ্ন আহবায়ক গৌরনদী পৌরসভা ছাত্রদল। আরিফুল ইসলাম সুজন – যুগ্ন আহ্বায়ক গৌরনদী উপজেলা ছাত্রদল
কামরুল হাসান জয় -যুগ্ম আহ্বায় গৌরনদী উপজেলা ছাত্রদল
আল আমিন মোল্লা – সদস্য সচিব গৌরনদী উপজেলা ছাত্রদল
বক্তারা একযোগে হুঁশিয়ারি দিয়ে বলেন— যদি এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার না করা হয়, তবে ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।




