
বন্ধু মহল ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে গত ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এক মানবিক ও প্রশংসনীয় বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রম।এ আয়োজনে স্থানীয় ও আশেপাশের এলাকার প্রায় ১৫০ জনেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়া, ২০ জন রোগীর জন্য বরিশালে স্বল্প খরচে অপারেশনের ব্যবস্থা করা হয়, যেখানে রোগীদের যাতায়াত ও খাবারের সম্পূর্ণ দায়িত্ব নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।চক্ষু চিকিৎসা সেবায় বিশেষ চিকিৎসা সহযোগিতা প্রদান করে ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতাল, বরিশাল (যোগাযোগ: +880 1926-034612)।এ মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন বন্ধু মহল ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা পরিমল বৈষ্ণব স্যার, যিনি তাঁর মূল্যবান পরামর্শ, সহযোগিতা ও অনুপ্রেরণার মাধ্যমে দীর্ঘদিন ধরে সংগঠনটির পাশে রয়েছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে স্যারের প্রতি জানানো হয় গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।বন্ধু মহল ফাউন্ডেশন জানায়, দেশের যেকোনো স্থানে স্থানীয় উদ্যোগে এমন মানবিক চিকিৎসা সেবা আয়োজন করতে চাইলে তারা সার্বিক সহযোগিতা করবে।এ ধরনের কার্যক্রম শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ানোই নয়, বরং সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে বন্ধু মহল ফাউন্ডেশন। 🌿




