
২০২০ সালের ১৩ মার্চ…..
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের ঘরে ঝাঁপিয়ে পড়ে প্রশাসন। দায়িত্ব শেষ হয়নি সেখানেই—চোখ বেঁধে টেনে নিয়ে যাওয়া, মৃত্যুভয়ের ক্রসফায়ারের হুমকি দেয়া….সব ষড়যন্ত্র চলে তার বিরুদ্ধে। কুড়িগ্রামের ডিসি সুলতানার নির্দেশে নির্যাতনের নীলনকশায় যুক্ত হয় আরও কয়েকজন। সাজানো হয় মিথ্যার মঞ্চ—আধা বোতল মদ আর দেড়শ গ্রাম গাঁজা দেখিয়ে তৈরি করা হয় নাটক নয় যেন এক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। রাতের আঁধারেই আদালত বসিয়ে দেওয়া হয় এক বছরের সাজা।

এখানেই শেষ হয়নি রিগানের কাহিনি। মুক্তির পর শুরু হয় অন্য এক লড়াই—ন্যায়ের লড়াই, সত্যের লড়াই। জেলা প্রশাসকের বিরুদ্ধে তিনি দাঁড় করান মামলা, অবিচারের দেয়ালে আঘাত করেন সাহসের হাতুড়ি দিয়ে।
আজ আদালত বলেছে—অন্যায় কোনো মুখোশ পরে টিকে থাকতে পারে না। সাবেক ডিসি সুলতানার জামিন আবেদন খারিজ হয়ে গেছে, তাঁর গন্তব্য কারাগার।
সত্যের পতাকা উঁচিয়ে ধরা সেই সাংবাদিক রিগানকে জানাই কৃতজ্ঞতা। ধন্যবাদ কুড়িগ্রামের আদালতকে, যারা দেখালেন—অন্ধকার যত গভীরই হোক, আলোর জয় একদিন হবেই।
ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেয়া।




