সারাদেশ

গৌরনদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী, বরিশালঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় ও সফলভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় গৌরনদী  পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু সভাপতিত্ব  একটি  মুক্ত আলেচনা সভার আয়োজন করা হয়।। উপস্থিত ছিলেন রিয়াজ ভুইঁয়া, চুন্নু সিকদার,বাদল সিকদার, বিআরডিবি চেয়ারম্যান যুবদল নেতা সোহানুর রহমান সোহাগ,বাটাজোড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খোকন ফকির সহ ৭ ইউনিয়ন ও পৌরসভার যুদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি সংগ্রামী সংগঠন। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুবদল সবসময় সামনের সারিতে থেকেছে।”

সভায় উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাব অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আনন্দঘন পরিবেশে পুরো গৌরনদীকে উদ্দীপ্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেষে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।

Back to top button