
গৌরনদীতে এসআই নজরুলের বিরুদ্ধে আসামি গ্রেফতার না করে ‘সখ্যতা’–অভিযোগ
গৌরনদী মডেল থানার বিতর্কিত এসআই নজরুল ইসলামের বিরুদ্ধে মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতার না করে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলা ও অনৈতিক লেনদেনের অভিযোগ উঠেছে। এ অভিযোগ থানার ওসিকে জানিয়ে এসআই নজরুলকে মামলার তদন্ত (আইও) থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাদী পক্ষ।
বাদী হারুন বেপারী জানান, তাঁর প্রতিষ্ঠান ‘মেসার্স আরিফ ফিলিং স্টেশন’-এ একটি অসাধু চক্র চাঁদাবাজিসহ বারবার হামলা ও বেড়া দিয়ে বাধা সৃষ্টি করলে তিনি গৌরনদী মডেল থানায় মামলা করেন (মামলা নং—২৮/২৮, তারিখ: ৯/২৫)। তবে এক মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল কোনো আসামিকে গ্রেফতার করেননি। বরং আসামিদের সঙ্গে যোগসাজশ করে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, “একবারও আসামি ধরতে যাননি দারোগা নজরুল। উল্টো আসামিরা থানায় এসে তাঁর সঙ্গে কথা বলে চলে গেছে।”
এদিকে এসআই নজরুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও এক নারীর কাছে এক লাখ টাকা দাবির ঘটনায় আদালতে মামলা হয়েছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। সেই কর্মকর্তার দায়িত্বে থাকা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগের বিষয়ে এসআই নজরুল ইসলাম বলেন, “আমি কাউকে চিনি না; আসামি ধরার চেষ্টা করছি।”
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.




