
প্রবাসের খবরসারাদেশ
ইতালিতে বরিশাল সমিতির আয়োজনে নৈশভোজ ও মতবিনিময়
ইতালিতে বসবাসরত বরিশাল জেলা সমিতির উদ্যোগে মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে পিয়াচালে পেনেস্তিনার সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নবগঠিত কমিটির সভাপতি স্বপন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিকের পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমিতির সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান শিকদার, হেলাল উদ্দিন, এ রব মিন্টু, এড. আনিচুজ্জামান, মো. নাসিম হাওলাদার, আমিনুল ইসলাম বাতেন হাওলাদার, ফিরোজ মোল্লা, খান মামুন সহ আহব্বায়ক কমিটির সদস্যবৃন্দগন উপস্থিত ছিলেন ।




