
অপরাধ ও দুর্ণীতিআইন আদালতসারাদেশ
টাঙ্গাইলের ভুয়াপুরে মাদকসেবীর একবছর জেল
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. উমেদ আলী নামের এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের চলতি দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক মো. রাজিব হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত উমেদ আলীর বাবার নাম মৃত হাফেজ উদ্দিন। তিনি ফলদা ইউনিয়নের আগতিরিল্যা গ্রামের বাসিন্দা এবং ডাকঘর ধুবলিয়া এলাকার অন্তর্ভুক্ত।




