
ইতালিতে বরিশাল জেলা সমিতির সোহেল জামাল পুর্ণাঙ্গ কমিটি প্রকাশ
রোম ইতালি প্রতিনিধি :
ইতালিতে প্রবাসী বরিশালবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত “ইতালীস্থ বরিশাল জেলা সমিতি”-র সোহেল ভুইয়া/জামাল সরদার পুর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ও নৈশভোজসভা রোমের মোন্তানিওলার খান ইন্ডিয়ান রেস্টুরেন্টে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান সোহেল, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জামাল সরদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন ভূঁইয়া, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজাহান তালুকদার, মিনজু সরদার, ফিরোজ খান, সামীম খান, হাসান ইমাম লিখন, আরিফ বেপারী, নাসির খান, আহসান দিপু, হাদিউজ্জামান হিমু, হাবিবুর রহমান বাদল, হাজী সুইট, সোহেল খান, শরীফ মাঝী ও সফিক সিকদার প্রমুখ।

বক্তব্যে বক্তারা প্রবাসী বরিশালবাসীদের ঐক্য, উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বরিশালের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ও প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবদুর রহিম মোস্তাক, রাকিব ভূঁইয়া, ওলি উল্লাহ হাওলাদার, মিজান সরদার, মিরাজ মোল্লা, বাযজিদ আলম, মতিন খলিফা, সুমন সরদার, মাইনুদ্দীন আকন, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, আবুল সালাম দুরানী, আবুল কালাম, সালাম মল্লিক, মিজান শরীফ, আসাদুজ্জামান জাবের, সুশান্ত সরকারসহ আরও অনেকে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম উদ্দিন আহমেদ, জহির হোসেন, সোহাগ খান, সাদ্দাম হোসেন, হোসেন খানসহ আরও অনেকে।

পুরো অনুষ্ঠানে মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় দুই শতাধিক প্রবাসী উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং বরিশাল জেলা সমিতির ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও প্রবাসে বসবাসরত সকল বরিশালবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




