
লিবিয়ার সাগরে নিখোজ তরুনদের খোজ মিলেছে
গত মাসে সৌদীতে ওমরা হজ্বের ভিসয় রওয়না হয়ে যায় বাংলাদেশ থেকে । চলতি মাসের ৯ তারিখ লিবিয়ার বেনগাজি নৌ পথে লিবিয়া সিমান্ত দিয়ে ইতালি প্রবেশের চেস্টা করেছিল। দালালদের মাধ্যমে ইটালি যাবার চুক্তি করেছিল তারা । ৯ সেপ্টেম্বর নৌ যান টি ছেড়ে গিয়ে লিবিয়া সিমান্তে ওই দেশি পুলিশের হাতে ধরা পড়ে । এদিকে তাদের আত্বীয় স্বজন তাদের কোনো খোজ না পেয়ে হতাসায় ভুগতে থাকে । সাত দিন পরে খবর পাওয়া যায় তারা সুস্থ্য আঝে তবে লিবিয়া পুলিশের হেফাজতে জেলে রয়েছে ।
লিবিয়ার কারাগারে থাকা ৩৮ জন যুবকদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের মো. আমিনুল ইসলাম, রহিম হাওলাদার, মো. অহিদুল হাওলাদার, সুজন খান, সবুজ মোল্লা, বড় দুলালী গ্রামের রাহুল সরদার, শাহ আলী বয়াতী, বাবুল বেপারী, তানভির হোসেন হৃদয়, মাসুদ তালুকদার, রাব্বী সরদার, রিয়াজুল বেপারী, বিপুল সরকার, শাহাদাত সিকদার, মো. রিমন মীর, তৌহিদ হাসান হৃদয়, উত্তর বাউরগাতী গ্রামের ফাহিম প্যাদা, ইব্রাহীম প্যাদা, শামিম সরদার, তাঁরাকুপি গ্রামের মুন্না বয়াতী, উত্তর মাদ্রা গ্রামের শান্ত দত্ত, বাঙ্গিলা গ্রামের সুমন কাজী, খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের কামরুল বেপারী, ছোট ডুমুরিয়া গ্রামের মেহেদী হোসেন খান, পশ্চিম ডুমুরিয়ার বাবুল মোল্লা, পূর্ব সমরসিংহ গ্রামের আবুবকর মোল্লা, উত্তর মাগুরার সাদ্দাম বেপারী,
আগৈলঝাড়ার আলী হোসেন বেপারী,
মাদারীপুরের ডাসার উপজেলার সজিব বেপারী ও কালকিনি থানার ফারহান হোসেন জয়।




