
সারাদেশ
বরিশাল মহানগর আওয়ামী লীগের ২৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ সেলিম চৌধুরী গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ
বরিশাল মহানগর আওয়ামী লীগের ২৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ সেলিম চৌধুরীকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ নভেম্বর) গভীর রাতে নগরীর নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে— সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ গ্রেফতারের কারণ জানতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “নিরাপত্তা ও তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”
উল্লেখ্য, মোঃ সেলিম চৌধুরী দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং সামাজিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন।




