
বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনের ধানেরশীষ মার্কার সমর্থনে প্রাণবন্ত এক উঠান বৈঠক
স্টাফ রিপোর্টারঃবরিশালের গৌরনদীতে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনের ধানেরশীষ মার্কার সমর্থনে প্রাণবন্ত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় পৌর ২ নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর খান মুকুল। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির লড়াই চলবে। জহির উদ্দিন স্বপন দেশমাতৃকার সৎ ও যোগ্য সৈনিক, তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বৈঠকে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু,গৌরনদী পৌর বিএনপির আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামিম খলিফা,বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক ও বিআরডিবি চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, সাবেক আহবায়ক গৌরনদী উপজেলা ছাত্রদল রিয়াজ উদ্দিন ভূইয়া।বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশের মানুষ বিএনপির পরিবর্তন ও মুক্তির রাজনীতিতে আস্থা রাখছে। জহির উদ্দিন স্বপন উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ জানান নেতারা।
স্থানীয় নেতাকর্মীরা বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয়ী করতে সর্বাত্মক প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত জনগণের মধ্যেও নির্বাচনী উৎসাহ ও প্রত্যাশা লক্ষ করা গেছে।
উঠান বৈঠক শেষে নেতারা ঘরে ঘরে গিয়ে জহির উদ্দিন স্বপনের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।




