বরিশাল বিভাগসারাদেশ

আগৈলঝাড়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় বাস্তবায়িত রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (RELIP) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোরশেদ সজিব। সভাপতিত্ব করেন এসডিএফ বরিশাল জেলার ব্যবস্থাপক মো. আজাদুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, কৃষি কর্মকর্তা পীযুষ রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শিশির কুমার গাইন, ডা. মিরন হালদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শুকলাল শিকদার এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সহ অন্যান্য কর্মকর্তা ও অংশীজন।

আলোচনা সভায় প্রধান অতিথি ডা. গোলাম মোরশেদ সজিব বলেন, “পুষ্টি একটি টেকসই সমাজ গঠনের গুরুত্বপূর্ণ উপাদান। কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান উন্নয়ন করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ও পুষ্টি সেবা পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

কর্মশালায় স্বাস্থ্য, পুষ্টি ও সেবা কার্যক্রমের সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Back to top button