
গৌরনদীতে মেসার্স সান্টু ট্রেডার্সের উদ্যোগে ইফতার মাহফিল
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা-এ মেসার্স সান্টু ট্রেডার্স, অথরাইজড ডিস্ট্রিবিউটর নগদ লিমিটেড-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা হলো সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা। ব্যবসায়িক প্রতিষ্ঠানের এমন সামাজিক ও ধর্মীয় আয়োজন পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রমে মেসার্স সান্টু ট্রেডার্স সক্রিয় ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘটে।




