
ছাত্রদল নেতাসহ ২৩ শিক্ষার্থীর নামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলা
মো: জুয়েল সরদার বরিশালঃ
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা তানজিদুল হক (ওরফে মঞ্জু)। রাতভর নির্যাতনের শিকার মুকুল আহমেদকে এ মামলায় ৪ নম্বর আসামি করা হয়েছে।
জানা গেছে, বরিশাল ম্যাট্রোপলিটন বিচার দ্রুত আমলি আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, গত বছরের ২৬ আগস্ট রাত ১টার দিকে বরিশাল মেরিন একাডেমির সম্মুখে নভোথিয়েটার সংলগ্ন আনন্দবাজার এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় নিজ বিভাগের ১৭জন শিক্ষার্থীসহ মোট ২৩ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।
অভিযুক্ত ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, এই মামলাটি অন্তর্বর্তীকালীন সময়ে করা হয়েছে। একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতি বিচারহীনতা নিয়ে উদাসীন মনোভাব দেশ ও জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। আমি বলতে চাই, যদি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনো দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের মামলা করার সাহস পায়, তবে তা বিচার বিভাগকে জনগণের রায়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়




