কৃষিসারাদেশ

গরুর খামার গ‌ড়ে প্রতি‌ষ্ঠিত ব‌রিশা‌লের শামীম

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে সফল খামারি হিসেবে পরিচিতি পেয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের শামীম শিকদার। দুবাই থেকে ফিরে নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেন “রাইয়ান ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্ম”। বর্তমানে তার খামারে দেশি-বিদেশি মিলিয়ে রয়েছে আড়াই শতাধিক গরু— যার মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি বেকার তরুণদের জন্য সৃষ্টি করেছেন কর্মসংস্থানের সুযোগ।

শামীম শিকদার জানান, খামারে সম্পূর্ণ দেশি বা ন্যাচারাল খাবার ব্যবহার করায় গরুর রোগবালাই কম থাকে। বর্তমানে তার খামারে ১০ জনের স্থায়ী কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে খামারের পরিধি আরও বাড়িয়ে বেকারত্ব কমানোর স্বপ্ন রয়েছে তার। গরুর পাশাপাশি দু’টি পুকুরে মাছ চাষ চালু করায় তার মাসিক নিট আয় দাঁড়িয়েছে সাড়ে তিন থেকে চার লাখ টাকার মধ্যে।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পলাশ সরকার জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শামীম শিকদারের খামারের নাম পুরস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। খামারে দেশি-বিদেশি আড়াইশত গাভী ও ষাঁড় রয়েছে, চার একর জমিতে ঘাস চাষ করা হয়েছে এবং এই উদ্যোগকে উপজেলায় অন্যতম বড় খামার প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Back to top button