
গৌরনদীতে ইউএনও মোহাম্মদ ইব্রাহিমের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি॥
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইব্রাহিম মহোদয় আজ গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে কলেজ কর্তৃপক্ষ, চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
ইউএনও মোহাম্মদ ইব্রাহিম হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম, চিকিৎসা ব্যবস্থাপনা, শিক্ষা কার্যক্রম এবং রোগীদের সুবিধা-অসুবিধা ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি, প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তার কাছে তুলে ধরেন।
পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ইউএনও বলেন, “হোমিওপ্যাথিক চিকিৎসা দেশজ স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। জনগণের সুলভ ও বৈচিত্র্যময় চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে প্রশাসন সবসময় পাশে থাকবে।”
অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল আবু সাইদ, গৌরনদী প্রেস ক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম, প্রভাষক মনিষ চন্দ্র বিশ্বাস , ইন্টার্ন ডাক্তার, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন ও মতবিনিময়ের মধ্য দিয়ে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় হয় বলে জানান সংশ্লিষ্টরা।




