
বিডা মহাপরিচালক কাজী হাসানের দুর্নীতির অভিযোগ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর যুগ্মসচিব ও মহাপরিচালক কাজী মোহাম্মদ হাসানের বিরুদ্ধে সীমাহীন চুরি ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
দুদকের একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ সুবিধাভোগী হিসেবে তিনি বারবার পদোন্নতি পেয়েছেন। এমনকি রাজউকের ভূমি ও সম্পদ ব্যবস্থাপনা পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ফিনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী, তার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। বিদেশের কয়েকটি দেশে টাকা পাচারের প্রমাণও পেয়েছে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট।
পরিবারের সদস্যদের নামে খোলা অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, নাম-পরিচয় গোপন রেখে ভুয়া অ্যাকাউন্ট খোলার পাশাপাশি নিজের ভাইয়ের অ্যাকাউন্টেও ঘুষের টাকা গ্রহণ করেন তিনি।
ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে তার বিপুল সম্পদ রয়েছে। রাজউকের প্লটও জালিয়াতির মাধ্যমে দখল করেছেন বলে অভিযোগ আছে। তবুও এই দুর্নীতিবাজ আমলার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ছবিতে দেখা বিশাল অট্টালিকার মালিকও তিনি। শুধু এটিই নয়—এমন আরও অন্তত আধা ডজন বাড়ির মালিক কাজী হাসান।
হ
তথ্যসূত্র ও ছবি : জাওয়াদ নির্ঝর এর ওয়াল থেকে




