গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দলের আনন্দ র্যালি
রনি আহম্মেদ, গৌরনদী।
বরিশালের গৌরনদী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ মার্চ (রবিবার) সকালে গৌরনদী উপজেলা মহিলা দলের গৌরনদী উপজেলায় বিএনপি যুগ্ম আহবায়ক তাসলিমা পারভিন এর উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি গৌরনদী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নারী অধিকার, সমতা ও নারীর ক্ষমতায়নের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। র্যালিতে উপজেলা ও পৌর মহিলা দলের আনোয়ারা,ফিরোজা বেগম,সেনওয়ারা বেগম, রানু শরীফ,মিনারা বেগম,রীনা মেম্বার, সুলতানা রহমান,নুপুর আক্তার সহ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, নারীরা আজ দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীর অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, নারীদের ক্ষমতায়ন এবং সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ভবিষ্যতেও নারীর উন্নয়ন ও অধিকার রক্ষায় মহিলা দল সবসময় কাজ করে যাবে।
আনন্দ র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।




