বরিশাল বিভাগ

গুয়াচিত্রা সড়কে সড়ক দুর্ঘটনা: নবজাতককে দেখতে গিয়ে প্রাণ গেল তারেকের

স্টাফ রিপোর্টারঃ

বরিশালের বানারীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৯ নভেম্বর, শনিবার সকালে আনুমানিক ৯টার দিকে চাখার–গুয়াচিত্রা সড়কের মুন্সিবাড়ি এলাকায় একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন বানারীপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার ব্যবসায়ী তারিকুল ইসলাম তারেক।

গুরুতর অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতে প্রায় ৮টার দিকে ঢাকা নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, তারেক তার ১৫ দিন বয়সী নবজাতক সন্তানকে দেখতে উপজেলার খলিসাকোঠায় শশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনা তাঁর পরিবারের স্বপ্ন ও আনন্দ মুহূর্তেই নিভিয়ে দেয়।

স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এই ব্যবসায়ীর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

Back to top button