গণমাধ্যম

আগৈলঝাড়া আর্মি ক্যাম্পে স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া আর্মি ক্যাম্পে স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসির আরাফাত।
বক্তব্যে মেজর ইয়াসির আরাফাত বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি আরও বলেন, সেনাবাহিনী ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় থাকলে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় দ্রুত ও কার্যকরভাবে সমাধান করা সম্ভব হবে। এ সময় এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
মতবিনিময় সভায় আগৈলঝাড়া ও আশপাশের উপজেলার বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সাংবাদিকরা এমন উদ্যোগকে স্বাগত জানান।

মন্তব্য করুন

আরও পড়ুন
Close
Back to top button