
গৌরনদী সার্কেলে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারের সাথে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী ॥
আজ গৌরনদী সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আনছার উদ্দিন সৌজন্য সাক্ষাৎ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও গৌরনদী পৌরসভার প্রশাসক জনাব মোঃ ইব্রাহীমের সঙ্গে।
সাক্ষাৎকালে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি গৌরনদী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা উন্নয়ন এবং পুলিশের সঙ্গে উপজেলা প্রশাসনের সমন্বয় আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আনছার উদ্দিন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং গৌরনদীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎটি গৌরনদীতে প্রশাসন ও পুলিশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।




