
সারাদেশ
গৌরনদীতে ধানের শীষে জয়ের ডাক: কেন্দ্রীয় বিএনপি নেতার প্রচারসভা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে নির্বাচনী প্রচারসভা ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় তিনি বলেন, দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই এবং ১২ ফেব্রুয়ারির ভোটে জয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।
সভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা বক্তব্য দেন। সভা শেষে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন নেতৃবৃন্দ।




